Kolkata | ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে কড়া নিয়ম জারি! থুতু ও বর্জ্য ফেললেই জরিমানা!

Monday, August 31 2026, 6:13 pm
Kolkata | ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে কড়া নিয়ম জারি! থুতু ও বর্জ্য ফেললেই জরিমানা!
highlightKey Highlights

আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হতে চলেছে বেশ কিছু নতুন নিয়ম।


আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হতে চলেছে বেশ কিছু নতুন নিয়ম। রাস্তায় যত্রতত্র থুতু ফেললে ১০০ টাকা এবং প্রকাশ্যে প্রস্রাব করলে ২০০ টাকা জরিমানা দিতে হবে। এ ছাড়াও সিঙ্গল-ইউজ প্লাস্টিক ব্যবহার, রাস্তায় বেআইনি পার্কিং, দোকানের সামনে আবর্জনা জমানো এবং বাড়ি তৈরির সামগ্রী ফেলে রাখার ক্ষেত্রেও কড়া শাস্তিমূলক পদক্ষেপ ও জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।কলকাতা, হাওড়া ও বিধাননগর পুরনিগম এবং পুলিশ কমিশনারেটের সাথে বৈঠক করে বাস্তবায়নের প্রস্তুতি পর্যালোচনা করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি চালকদের সুবিধার্থে ও বেআইনি পার্কিং রুখতে রাজ্য সরকার শীঘ্রই একটি বিশেষ 'পার্কিং অ্যাপ' চালু করতে চলেছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File