West Bengal Governor | নয়া রাজ্যপাল পেলো ভোটমুখী বাংলা, চিনে নিন আরএন রবিকে

Thursday, March 5 2026, 4:14 pm
West Bengal Governor | নয়া রাজ্যপাল পেলো ভোটমুখী বাংলা, চিনে নিন আরএন রবিকে
highlightKey Highlights

অতিরিক্ত দায়িত্বভার নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন সিবিআই ও আইবির এই প্রাক্তন কর্তা।


ঠিক বিধানসভা ভোটের আগেই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস। সূত্রের খবর, অতিরিক্ত দায়িত্বভার নিয়ে পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল হচ্ছেন সিবিআই ও আইবির এই প্রাক্তন কর্তা আর এন রবি। বর্তমানে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল। ২০২১ সালের ১৮ সেপ্টেম্বর তামিলনাড়ুর রাজ্যপাল হন তিনি। ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের জানুয়ারি পর্যন্ত মেঘালয়ের অতিরিক্ত রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শুরুতে করেছেন সাংবাদিকতা। ১৯৭৬ সালে ইউপিএসসি পাস করে আইপিএস হিসাবে নতুন কর্মজীবন শুরু করেন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File