West Bengal Joint Entrance Examination | কবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ? দিনক্ষণ ঘোষণা বোর্ডের

Wednesday, June 17 2026, 3:23 pm
West Bengal Joint Entrance Examination | কবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ? দিনক্ষণ ঘোষণা বোর্ডের
highlightKey Highlights

দুপুর দেড়টায় সল্টলেকের সেক্টর ১-এ বোর্ডের প্রধান কার্যালয় ‘রূপান্ন’-তে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করা হবে।


আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার (১৮ জুন) রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ করা হবে। বুধবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানালেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশন বোর্ডের রেজিস্ট্রার দিব্যেন্দু কর। আগামীকাল দুপুর দেড়টায় সল্টলেকের সেক্টর ১-এ বোর্ডের প্রধান কার্যালয় ‘রূপান্ন’-তে সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে ফলপ্রকাশ করা হবে। বিকেল সাড়ে ৪টে থেকে র‌্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা। www.wbjeeb.nic.in এবং www.wbjeeb.in ওয়েবসাইট-এ দেখা যাবে রেজাল্ট। পরীক্ষার এক মাসের মধ্যেই ফলপ্রকাশ করছে বোর্ড।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File