Kolkata Air Pollution | দিল্লির পথেই বাংলা? দীপাবলির আগেই মাত্রাছাড়া বায়ুদূষণ!

Saturday, November 7 2026, 12:38 pm
Kolkata Air Pollution | দিল্লির পথেই বাংলা? দীপাবলির আগেই মাত্রাছাড়া বায়ুদূষণ!
highlightKey Highlights

কালীপুজোর আগেই লাগাতার বাজি ফাটায় বাংলার বাতাসে বিষাক্ত ধূলিকণার (PM 2.5) পরিমাণ সহনমাত্রা ছাড়িয়ে গেছে।


দিল্লির মতোই ক্রমশ গ্যাস চেম্বারে পরিণত হচ্ছে পশ্চিমবঙ্গ। কালীপুজোর আগেই লাগাতার বাজি ফাটায় বাংলার বাতাসে বিষাক্ত ধূলিকণার (PM 2.5) পরিমাণ সহনমাত্রা ছাড়িয়ে গেছে। রাজ্য সরকার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানোর সময়সীমা বেঁধে কড়া নিয়ম জারি করলেও তার প্রভাব পড়ছে না। হাওড়ার ঘুসুরিতে PM ২.৫-এর সর্বোচ্চ মাত্রা পৌঁছেছে ৩৯৭-এ। এছাড়া যাদবপুরে ৩১৫ এবং সল্টলেকে ৩০৬ রেকর্ড করা হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, উৎসবের দিনগুলিতে বাজি পোড়ানো বাড়লে এই মাত্রা ৪০০-র গণ্ডি পার করতে পারে। এমনিতে দীপাবলির আগে দিল্লির বায়ুর গুণমান সূচক (AQI) ৫২৫ ছাড়িয়েছে। সেখানে বাংলার এই ক্রমবর্ধমান দূষণ পরিস্থিতি নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File