West Bengal IPS | বেলডাঙা অশান্তির জের? ২২ জনের আইপিএস অফিসারদের বদলির নির্দেশ নবান্ন-র

Saturday, January 31 2026, 5:29 pm
West Bengal IPS | বেলডাঙা অশান্তির জের? ২২ জনের আইপিএস অফিসারদের বদলির নির্দেশ নবান্ন-র
highlightKey Highlights

গোটা রাজ্যের বিভিন্ন পদে কর্মরত ২২ জনের আইপিএস পদমর্যাদার অফিসারদের বদলির নির্দেশ জারি করল নবান্ন।


নবান্ন সূত্রে খবর, মুর্শিদাবাদের পুলিশ সুপার পদের দায়িত্ব দেওয়া হয়েছে ধৃতিমান সরকারকে। কুমার সানি রাজকে পাঠানো হয়েছে এসএসআইবিতে। যুবভারতী কাণ্ডের পর সাসপেন্ড করা হয়েছিল তৎকালীন ডিসি অনীশ সরকারকে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন পুষ্পা। বনগাঁর এসপি দীনেশ কুমারকে ডিসি (উত্তর) করা হয়েছে। ডিসি (দক্ষিণ শহরতলি) বিদিশা কলিতাকে নিয়ে যাওয়া হল বনগাঁ এসপি করে। তাঁর জায়গায় আনা হয়েছে চারু শর্মাকে। ডিসি (পূর্ব) করা হয়েছে জসপ্রীত সিংকে। আইপিএস অমিত বর্মাকে দেওয়া হয়েছে ডিসি (পূর্ব শহরতলি) দায়িত্ব। ডিসি (দক্ষিণ) দেওয়া হয়েছে দীপক সরকারের দায়িত্বে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File