Home Guard | অক্টোবর থেকে বাড়ছে হোম গার্ডদের ভাতা, পুজোর মুখে স্বস্তি
Friday, September 25 2026, 5:15 pm

Key Highlightsহোম গার্ড ভলান্টিয়ার ও হোম গার্ড অফিসারদের ডিউটি অ্যালাওয়েন্স (Duty Allowance) বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার।
পুজোর মুখে হোম গার্ড ভলান্টিয়ার ও হোম গার্ড অফিসারদের ডিউটি অ্যালাওয়েন্স বাড়ালো রাজ্য সরকার। ১ অক্টোবর থেকে ওয়েস্ট বেঙ্গল হোম গার্ড অর্গানাইজ়েশন এবং কলকাতা হোম গার্ড অর্গানাইজ়েশন-এর অন্তর্গত হোম গার্ড ভলান্টিয়ার ও হোম গার্ড অফিসারেরা Duty Allowance ১১০ টাকা (প্রতিদিন) করে বর্ধিত হারে মাইন পাবেন তাঁরা। হোম গার্ড ভলান্টিয়ার আগে পেতেন ৬৪৮ টাকা, এখন পাবেন ৭৫৮ টাকা। ডেপুটি গ্রুপ কম্যান্ডার আগে পেতেন ৬৫৪ টাকা, এখন পাবেন ৭৬৪ টাকা। গ্রুপ কম্যান্ডার আগে পেতেন ৬৫৬ টাকা, এখন পাবেন ৭৬৬ টাকা। ডেপুটি কম্যান্ডান্ট আগে পেতেন ৬৫৯ টাকা, এখন পাবেন ৭৬৯ টাকা। হোম গার্ড কম্যান্ডান্ট আগে পেতেন ৬৬২ টাকা, এখন পাবেন ৭৭২ টাকা। ডিস্ট্রিক্ট কম্যান্ডান্ট আগে পেতেন ৬৬৫ টাকা, এখন পাবেন ৭৭৫ টাকা।
- Related topics -
- শহর কলকাতা
- শুভেন্দু অধিকারী
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার


