WB Health Department | মণ্ডপে মণ্ডপে চিকিৎসক মোতায়েন, পুজোর ছুটি বাতিল স্বাস্থ্য আধিকারিক থেকে কর্মীদের
Monday, October 19 2026, 5:59 am

Key Highlightsচোরবাগানে পদপিষ্ট হয়ে শনিবার ১৯ জনের মৃত্যুর ঘটনার পর রবিবার ছুটির দিনেই তড়িঘড়ি একগুচ্ছ নির্দেশিকা জারি করল স্বাস্থ্যভবন।
চোরবাগানে ঠাকুর দর্শনে গিয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে ১৯ জন। এবার সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা প্রকাশ স্বাস্থ্যভবনের। নির্দেশ অনুযায়ী, এনআরএস, আরজি কর, কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেডিক্যাল কলেজ, এসএসকেএমের মেডিক্যাল টিম থাকবে সংলগ্ন মণ্ডপগুলিতে। সন্তোষ মিত্র স্ক্যোয়ার, টালা প্রত্যয়, কলেজ স্ক্যোয়ার, একডালিয়া এভারগ্রিন, চেতলা অগ্রণীতে মোতায়েন করা হবে মেডিক্যাল টিম। বিকেল ৫টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত পুজোমণ্ডপগুলিতে থাকবেন একজন করে চিকিৎসক। হাসপাতালের পরিষেবা স্বাভাবিক রাখতে স্বাস্থ্য আধিকারিক থেকে কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। নির্দেশ না মানলে সাসপেন্ড করার হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্যভবন।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- চিকিৎসক
- কলকাতা কর্পোরেশন
- ডাক্তার
- পুজোর ছুটি
- স্বাস্থ্য


