West Bengal Govt DA | কিস্তিতে নয়, ২০১৬ থেকে ২০১৯-এর বকেয়া DA মেটানো হবে একবারেই-ঘোষণা রাজ্যের
Saturday, March 28 2026, 5:36 pm

Key Highlights২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত বকেয়া ডিএ একেবারে মিটিয়ে দেওয়ার ঘোষণা করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের ডিএ দেওয়ার কাজ চলছে। আগামী ৩১ মার্চ চলতি অর্থবর্ষের শেষ দিনেই প্রথম কিস্তির টাকা কর্মীদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। এর জেরে সপ্তাহান্তেও কাজ করতে হচ্ছে নবান্নের কর্মীদের। এবার বকেয়া ডিএ-র বিজ্ঞপ্তিতে সামান্য পরিবর্তন করল রাজ্য সরকারের অর্থ দপ্তর। রাজ্য সরকার জানিয়েছে, ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত যত অঙ্কের বকেয়া ডিএ রয়েছে, তা একেবারে মিটিয়ে দেওয়া হবে। তিনদিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকবে সরকারি কর্মী এবং পেনশনভোগীদের।
- Related topics -
- রাজ্য
- সরকারি কর্মচারী
- ডিএ
- নবান্ন
- নবান্ন


