West Bengal Govt | ২২ লক্ষ কর্মসংস্থান! বাংলার যুবকদের ফোনে মেসেজ পাঠাতে শুরু করল শুভেন্দুর সরকার!

Tuesday, November 17 2026, 12:14 pm
West Bengal Govt | ২২ লক্ষ কর্মসংস্থান! বাংলার যুবকদের ফোনে মেসেজ পাঠাতে শুরু করল শুভেন্দুর সরকার!
highlightKey Highlights

ভিনরাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার।


ভিনরাজ্যে কর্মরত বাংলার পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্যে ফিরিয়ে এনে কর্মসংস্থানের ব্যবস্থা করতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত দফতরের তরফে রাজ্যের প্রায় ২২ লক্ষ নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের মোবাইলে বিশেষ এসএমএস পাঠানো হচ্ছে। বার্তায় শ্রমিকদের ভিনরাজ্য ছেড়ে বাংলায় ফিরে আসার আহ্বান জানানো হয়েছে এবং রাজ্যেই পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে। যাঁদের জব কার্ড নেই, তাঁদের দ্রুত জব কার্ড তৈরির পরামর্শ দেওয়ার পাশাপাশি ‘জি রাম জি’ (VB-G RAM G) প্রকল্পের অধীনে প্রচুর কাজের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। ভিনরাজ্যে থাকা শ্রমিকরা যাতে পরিবার-পরিজনের কাছে ফিরে এসে বাংলায় সম্মানজনক জীবিকা নির্বাহ করতে পারেন, সেই লক্ষ্যেই প্রতি ১৫ দিন অন্তর এই বার্তা পাঠানো হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File