Thermal Power Plant | তিনটি নয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিল পশ্চিমবঙ্গ সরকার, ৩০,০০০ কোটি টাকার বিনিয়োগ আসবে বলে আশা!

Tuesday, July 28 2026, 5:42 am
Thermal Power Plant | তিনটি নয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিল পশ্চিমবঙ্গ সরকার,  ৩০,০০০ কোটি টাকার বিনিয়োগ আসবে বলে আশা!
highlightKey Highlights

তিনটি নয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিল পশ্চিমবঙ্গ সরকার।


তিনটি নয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিল পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, ওই তিনটি ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটিই হবে পিপিপি (পাবলিক প্রাইভেট পার্টনারশিপ) মডেলে। পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমার একটি সাঁওতালডিহিতে ওই দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে। আর রাজ্য সরকার পরিচালিত পশ্চিমবঙ্গ পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের (WBPDCL) অধীনে তৃতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হবে বীরভূমে বক্রেশ্বরে। আর এই মেগা প্রকল্পের হাত ধরে পশ্চিমবঙ্গে ৩০,০০০ কোটি টাকার বিনিয়োগ আসবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর, পিপিপি মডেলে যে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হবে, তার হাত ধরে আগামী ৪-৫ বছরে মোট ২০,০০০ কোটি টাকার লগ্নি আসতে পারে বলে অনুমান। সেজন্য ইতিমধ্যে আবেদনপত্র চাওয়া হয়েছে। আবার বক্রেশ্বরের তাপবিদ্যুৎ কেন্দ্রের বিনিয়োগের অঙ্কটা ১০,৭০০ কোটি টাকার মতো হবে বলে সূত্রের খবর।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File