Ex MLA Pension | এক ধাক্কায় প্রায় দ্বিগুণ বাড়ছে প্রাক্তন বিধায়কদের পেনশন! কত হচ্ছে মোট অঙ্কটা?

Tuesday, August 11 2026, 3:46 pm
Ex MLA Pension | এক ধাক্কায় প্রায় দ্বিগুণ বাড়ছে প্রাক্তন বিধায়কদের পেনশন! কত হচ্ছে মোট অঙ্কটা?
highlightKey Highlights

একধাক্কায় প্রায় দ্বিগুণ বাড়তে চলেছে বিধায়কদের পেনশন। এতদিন পর্যন্ত রাজ্যের প্রাক্তন বিধায়করা নামমাত্র পেনশন পেতেন।


 একধাক্কায় প্রায় দ্বিগুণ বাড়তে চলেছে বিধায়কদের পেনশন। এতদিন পর্যন্ত রাজ্যের প্রাক্তন বিধায়করা নামমাত্র পেনশন পেতেন। সেই টাকায় সংসার চালাতে হিমশিম অবস্থা বহু বিধায়কের। সেকারণেই একধাক্কায় পেনশনের অঙ্কটা অনেকটা বাড়াচ্ছে শুভেন্দু অধিকারীর সরকার। মহারাষ্ট্রে প্রাক্তন বিধায়কদের পেনশন ৫০ থেকে ৭০ হাজার, ঝাড়খণ্ডে ৪০ থেকে ৭৫ হাজার, উত্তরাখণ্ড ও কর্নাটকেও সম পরিমাণ অর্থ মেলে পেনশন বাবদ। সেখানে বাংলায় প্রাক্তন বিধায়কদের পেনশন এখনও মাত্র ৮ থেকে ১২ হাজার টাকা। এর সঙ্গে যোগ হয় মাসিক ৬ হাজার টাকা মেডিক্যাল ভাতা। সাকুল্যে অঙ্কটা দাঁড়ায় ১৪ হাজার থেকে ১৮ হাজার টাকা। সূত্রের খবর, এবার থেকে পশ্চিমবঙ্গের বিধায়কদের ন্যূনতম পেনশন হতে চলেছে ১২ হাজার টাকা। সর্বোচ্চ হতে চলেছে ২৫ হাজার টাকা। সেই সঙ্গে যে ৬ হাজার টাকা করে চিকিৎসার খরচ পেতেন, প্রাক্তন বিধায়করা সেটাও আগের মতোই পাবেন। সেই সঙ্গে অন্যান্য কিছু সুবিধা বাড়ানো যায় কিনা ভাবা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File