Restaurants | দু’দিনে ১৭৩০ রেস্তোরাঁয় পরিদর্শন, গণ্ডগোল ১৫২৫ টিতেই! ৫ দোকানের লাইসেন্স বাতিল, বন্ধ ১৩!

Key Highlightsদু’দিনে ১৭৩০ রেস্তোরাঁ-খাদ্য প্রস্তুতকারক সংস্থায় পরিদর্শন হয়েছে। জানা গিয়েছে, তার মধ্যে ১৫২৫ টিতে পাওয়া গিয়েছে গণ্ডগোল।
ফের চাঞ্চল্য বাড়ছে রেস্তোরাঁয় ভেজাল খাবার নিয়ে। দু’দিনে ১৭৩০ রেস্তোরাঁ-খাদ্য প্রস্তুতকারক সংস্থায় পরিদর্শন হয়েছে। জানা গিয়েছে, তার মধ্যে ১৫২৫ টিতে পাওয়া গিয়েছে গণ্ডগোল। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, ৯০১ টি রেস্তোরা থেকে স্যাম্পেল কালেক্ট করা হয়েছে। সাসপেন্ড করা হয়েছে ৫ টি দোকানের লাইসেন্স। কিছুদিনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে ১৩ টি রেস্তোরাঁ। অপরিস্কার রান্নাঘর, প্রচুর বাসি মাছ-মাংস, খোলা ডাস্টবিন, মশলায় ছত্রাক, আধসেদ্ধ খাবার ফ্রিজে এই সমস্ত কারণের জন্য একাধিক রেস্তোরার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। তার মধ্যে রয়েছে মালদার জাইকা রেস্টুরেন্ট, শ্রীকৃষ্ণ সুইট শপ। মধ্যমগ্রাম স্টার মলের রঙ দে বাসন্তি ধাবা, সেক্টর ফাইভের আরডিবি মলের ‘অ্যাবসুলুট বারবিকিউ নেশন’, মধ্যমগ্রামের জাস্ট বাঙালি রেস্তোরা, উত্তর ২৪ পরগনার ‘বারবিকিউ নেশন, সেক্টর থ্রি-র ‘চৌরাসিয়া চাটস’, পানিহাটির চাকনাওয়ালা, বহরমপুরের বিশ্বাস বেকারি, সেক্টর ফাইভের ‘মেসাস কাঠি রোল।’শুধু খাবারের রেস্তোরা নয়, পাশাপাশি পানীয় জল কারখানাতেও নজর দিয়েছে রাজ্য সরকার।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শহর কলকাতা
- রেস্তোরাঁ
- খাদ্য সুরক্ষা
- খাদ্য দপ্তর
- খাদ্য


