Fire Department | দমকলের ১৪০০ নিয়োগ, ফায়ার অপারেটরে আরও ১০০০ জন! একাধিক ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Wednesday, September 23 2026, 4:03 pm

Key Highlightsরাজ্যে দমকল বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ১৪০০ পদ পূরণ করার আশ্বাস দিলেন তিনি।
রাজ্যে দমকল বিভাগকে আরও শক্তিশালী করে তুলতে নয়া নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। দমকলের একটি অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ১৪০০ পদ পূরণ করা হবে। আরও কোন পদে নিয়োগ হবে? ১০০০ জন ফায়ার অপারেটর, ৩২৫ জন ফায়ার ইঞ্জিন অপারেটর কাম ড্রাইভার, ৭৫ জন সাব অফিসার। এছাড়া, আগামী এক বছরের মধ্যে ২৫০০ পার্মানেন্ট পোস্ট তৈরি করে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর সংযোজন, ‘বিগত সরকার ৬-৭ হাজার ছেলেকে নিয়োগ করেছে... আমার কোনও অসুবিধা নেই... অল্প বেতন পায়। ভবিষ্যতে সুযোগ পেলে বেতন বাড়িয়ে দেব।’
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- শুভেন্দু অধিকারী
- নিয়োগ
- দমকল মন্ত্রী
- দমকল
- অগ্নি নির্বাপন ব্যবস্থা


