Election Result 2026 | কলকাতা বন্দরে জয়ী মন্ত্রী ফিরহাদ হাকিম, পদ্মের ভিড়ে দাঁড়িয়ে ঘাসফুল
Monday, May 4 2026, 4:39 pm

Key Highlightsনিজেদের দাপট অব্যাহত রেখেছেন তৃণমূল কংগ্রেসের একাধিক বর্ষীয়ান নেতা। সেই তালিকায় সদ্য সংযোজন হল মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম 'আস্থাভাজন' ফিরহাদ হাকিমের নাম।
রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলে গেরুয়া ঝড় অব্যাহত। বিজেপির মাস্টারস্ট্রোকে কার্যত উড়ে গিয়েছেন শশী পাঁজা, ব্রাত্য বসু, উদয়ন গুহর মতো হেভিওয়েট তৃণমূল প্রার্থীরা। তৃণমূলের আশা বজায় রেখেছেন গুটিকয়েক মন্ত্রী। সেই তালিকায় ওপরের দিকে নাম রয়েছে ফিরহাদ হাকিমের। রিপোর্ট বলছে, নিজের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির রাকেশ সিংকে ৫৬ হাজার ৮০টি ভোটে হারিয়েছেন তিনি। কলকাতা বন্দর থেকে মোট ১ লক্ষ ১ হাজার ২২৬ টি ভোট ঝুলিতে পুরে জয়ী হয়েছে ববি হাকিম। বিজেপি প্রার্থী রাকেশ সিং পেয়েছেন ৪৫ হাজার ১৪৬ টি ভোট। সিপিএম প্রার্থী ফৈয়াজ আহমেদ খানের প্রাপ্ত ভোট ২ হাজার ৫৩৩।
- Related topics -
- রাজনৈতিক
- রাজ্য
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন
- নির্বাচনের ফলাফল
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল কাউন্সিলার
- ফিরহাদ হাকিম
- ফিরহাদ হাকিম
- শহর কলকাতা


