WB Election Campaign | বঙ্গে চলছে ভোটের তোড়জোড়, বুধে উত্তরবঙ্গে প্রচার মুখ্যমন্ত্রীর মমতার, নন্দীগ্রামে অভিষেক

Wednesday, March 25 2026, 6:20 am
WB Election Campaign | বঙ্গে চলছে ভোটের তোড়জোড়, বুধে উত্তরবঙ্গে প্রচার মুখ্যমন্ত্রীর মমতার, নন্দীগ্রামে অভিষেক
highlightKey Highlights

আজ, বুধবার উত্তরে হারানো জমি ফিরে পেতে আসরে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তাঁর তিন খানা সভা রয়েছে। প্রথম সভা ময়নাগুড়িতে।


পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভোটের তোড়জোড়। মঙ্গলবার থেকে ভোটের প্রচার শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বুধবার উত্তরবঙ্গে তিনটে সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থী রামমোহন রায়ের সমর্থনে সভা রয়েছে ময়নাগুড়ির টাউন ক্লাব মাঠে। দ্বিতীয় সভা ডাবগ্রাম-ফুলবাড়ির জাবরাভিটা স্কুল মাঠে এবং তৃতীয় সভা রয়েছে নকশালবাড়িতে দলীয় প্রার্থী শঙ্কর মালাকারের সমর্থনে। নন্দীগ্রাম, দাসপুর এবং নারায়ণগড়ে জনসভা করতে চলেছেন অভিষেক।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File