Education Department | অনুমতি ছাড়া শিক্ষকদের স্কুল কামাই নয়, কড়া পদক্ষেপ শিক্ষা দফতরের!

Tuesday, September 22 2026, 2:25 am
Education Department | অনুমতি ছাড়া শিক্ষকদের স্কুল কামাই নয়, কড়া পদক্ষেপ শিক্ষা দফতরের!
highlightKey Highlights

ডিএ ও টেট আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষকদের একাংশ অনুমতি ছাড়াই স্কুলে অনুপস্থিত থাকছেন বলে অভিযোগ উঠেছে।


ছুটি না নিয়ে স্কুল কামাই করা যাবে না। ডিএ ও টেট আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষকদের একাংশ অনুমতি ছাড়াই স্কুলে অনুপস্থিত থাকছেন বলে অভিযোগ উঠেছে। পঠনপাঠন স্বাভাবিক রাখতে এবার এই বিষয়ে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর। প্রাথমিক স্কুলগুলির জন্য জারি করা নতুন নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, বিনা অনুমতিতে স্কুলে অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কঠোর শৃঙ্খলাভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের অননুমোদিত অনুপস্থিতি বা ঝুলে থাকা ছুটির আবেদনগুলি অবিলম্বে খতিয়ে দেখে দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত জেলা স্কুল পরিদর্শককে। প্রয়োজনে নিয়মানুযায়ী আইনি বা প্রশাসনিক পদক্ষেপ করতে বলা হয়েছে। শিক্ষা দফতরের এই কড়া পদক্ষেপে শিক্ষক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File