Weather Update | বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, পুজোয় বাংলায় হবে বৃষ্টি? আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর!
Saturday, October 10 2026, 10:54 am

Key Highlightsমহালয়া এবং দুর্গাপূজোর প্রাক্কালে রাজ্যের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
মহালয়া এবং দুর্গাপূজোর প্রাক্কালে রাজ্যের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা থাকলেও তা বাংলা থেকে অনেক দূরে অবস্থান করায় সরাসরি কোনো প্রভাব পড়বে না। এর জেরে পুজোয় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বেশিরভাগ দিনই আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস রয়েছে। তবে উৎসবের দিনগুলিতে সম্পূর্ণ বৃষ্টিহীন থাকবে না রাজ্য। ১৪ অক্টোবর থেকে সপ্তমী পর্যন্ত কলকাতা সহ উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং-সহ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুজোর বেশিরভাগ দিনই দুর্যোগের কোনো আশঙ্কা নেই।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া দফতর
- দুর্গাপুজো
- বৃষ্টিপাত


