Weather Update | বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া! রাজ্যে শুষ্ক আবহাওয়া, পারদ পতনে শীতের আমেজ!

Friday, November 27 2026, 2:50 am
Weather Update | বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া! রাজ্যে শুষ্ক আবহাওয়া, পারদ পতনে শীতের আমেজ!
highlightKey Highlights

আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে এবং ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে এবং ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রাজ্যের কোথাও কোনও আবহাওয়া সংক্রান্ত সতর্কতাও জারি হয়নি। বইতে শুরু করেছে উত্তুরে হাওয়া, ফলে ভোর ও রাতে শীতের আমেজ বেড়েছে। ২৬ নভেম্বর শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় ১৩.৮ ডিগ্রি সেলসিয়াসে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭.৪ থেকে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিসের মতে, আগামী সাত দিনে সর্বনিম্ন তাপমাত্রার বড়সড় পরিবর্তনের সম্ভাবনা কম। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে কলকাতা-সহ রাজ্যে রোদঝলমলে আকাশ দেখা যাবে। আপাতত জাঁকিয়ে শীত পড়তে কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File