Paschimbanga Diwas | এবার থেকে ২০ জুন পালন হবে পশ্চিমবঙ্গ দিবস, কলকাতায় বসবে শ্যামাপ্রসাদের মূর্তিও!

Wednesday, June 3 2026, 10:50 am
Paschimbanga Diwas | এবার থেকে ২০ জুন পালন হবে পশ্চিমবঙ্গ দিবস, কলকাতায় বসবে শ্যামাপ্রসাদের মূর্তিও!
highlightKey Highlights

সরকারিভাবে নবান্ন থেকে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানান, এবার থেকে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে।


রাজ্যে বিজেপি সরকার গঠন হতেই একাধিক ক্ষেত্রে আনা হয়েছে বদল। এবার বদলে গেল পশ্চিমবঙ্গ দিবসের তারিখও। এদিন সরকারিভাবে নবান্ন থেকে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ জানান, এবার থেকে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন হবে। শুধু তাই নয়, কলকাতায় এবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিও বসবে। ৬ জুলাই শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী। সেদিনই মূর্তির জন্য ভূমিপুজো হবে বলে এদিন জানানো হয়েছে। বলা বাহুল্য, তৃণমূল সরকারের আমলে রাজ্যে পশ্চিমবঙ্গ দিবস পয়লা বৈশাখের দিন পালিত হত। সেই নিয়ে বঙ্গ বিজেপির জোর আপত্তিও ছিল। বঙ্গ বিজেপি বরাবরই ২০ জুন তারিখে পশ্চিমবঙ্গ দিবস পালনে জোর দিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File