WB Dairy Milk Supply | দাম বৃদ্ধির জের, হাওড়ায় মিলছে না বাংলা ডেয়ারির দুধ! ২২ দিন ধরে ভোগান্তিতে গ্রাহকরা
Monday, November 23 2026, 3:55 pm

Key Highlightsহাওড়ায় প্রায় ২২ দিন ধরে বাংলা ডেয়ারির (পূর্বতন মাদার ডেয়ারি) (Banglar Dairy Milk Supply) লুজ় বা খোলা দুধ সরবরাহ বন্ধ বলে অভিযোগ।
হাওড়ায় মিলছে না বাংলা ডেয়ারির (পূর্বতন মাদার ডেয়ারি) (Banglar Dairy Milk Supply) লুজ় বা খোলা দুধ। ভোগান্তিতে গ্রাহকরা। সূত্রের খবর, আগে বাংলা ডেয়ারিতে লিটার প্রতি খোলা দুধ ৪০ টাকায় বিক্রি হতো। গত ২৮ অক্টোবর সেই দাম বাড়িয়ে ৪৫ টাকা করা হয়। এরপর থেকেই দুধ সরবরাহ (Howrah Milk Supply) বন্ধ হয়ে যায় বলে অভিযোগ। ২২ দিন ধরে চলছে এই অচলাবস্থা। এই মুহূর্তে প্যাকেটজাত দুধের দাম লিটারপ্রতি ৬৪ টাকা। বাধ্য হয়ে বেশি দাম দিয়ে দুধ কিনতে হচ্ছে গ্রাহকদের। হাওড়ার ব্যাতাইতলায় বাংলা ডেয়ারির স্টল রয়েছে কৌশিক ঘোষের। তাঁর কথায়, ‘কিছুই বুঝতে পারছি না। বাংলা ডেয়ারির কন্ট্রোল রুমে ফোন করেছিলাম, তারাও কোনও সদুত্তর দিতে পারল না।’ কবে সরবরাহ ফের চালু হবে, তা নিয়ে সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই।
- Related topics -
- রাজ্য
- হাওড়া
- দুধ
- পশ্চিমবঙ্গ
- হাওড়া পুরসভা


