CM Mamata Banerjee | আজ সুপ্রিম কোর্টে 'কমিশন বনাম রাজ্য' ধুন্ধুমার, কালো গাউন পরে সওয়াল করবেন খোদ মুখ্যমন্ত্রী
Wednesday, February 4 2026, 4:44 am

Key Highlightsএসআইআর হয়রানির প্রতিবাদে আইনজীবীর ভূমিকায় মানুষের হয়ে আদালতে সুর চড়াবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
রবিবার কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর সংক্রান্ত মামলার শুনানি রয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী, বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে। আইন সংবাদ পরিবেশনকারী অনলাইন পোর্টাল ‘বার অ্যান্ড বেঞ্চ’ জানাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে বুধবার সুপ্রিম কোর্টের তরফে একটি গেট পাস ইস্যু করা হয়েছে। অর্থাৎ আজ শুনানিতে সওয়াল করবেন খোদ মুখ্যমন্ত্রী! দেশের ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা।
- Related topics -
- দেশ
- রাজ্য
- মমতা ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল কর্মী
- তৃণমূল কাউন্সিলার
- তৃণমূল সাংসদ
- শীর্ষ আদালত
- সুপ্রিম কোর্ট
- বিধাননগর কমিশনার
- নির্বাচন কমিশন
- আদালত
- মুখ্যমন্ত্রী


