Cabinet Reshuffle | বাংলা থেকে আরেক কেন্দ্রীয় মন্ত্রী? সুকান্ত-শান্তনুর পরে এবার কে? মন্ত্রিসভা রদবদলের আগে জোর জল্পনা
Friday, November 20 2026, 4:15 am

Key Highlightsসুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুরের পর এ রাজ্যের আরও এক সাংসদ এবার জায়গা পেতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সভাতে বলে খবর।
গত কয়েক মাস ধরেই কেন্দ্রীয় মন্ত্রিসভা রদবদলের সম্ভাবনার খবর সামনে এসেছে। সূত্রের খবর, আগামী ২৩ নভেম্বর সোমবারের মধ্যেই সম্পন্ন হতে পারে মন্ত্রিসভার রদবদল। ইতিমধ্যেই নরেন্দ্র মোদির মন্ত্রী সভাতে জায়গা করে নিয়েছেন সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুর। এবার এ রাজ্যের আরও এক সাংসদ এবার জায়গা পেতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী সভাতে। সূত্রের খবর, নরেন্দ্র মোদির মন্ত্রী সভাতে নতুন কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। যদিও প্রধানমন্ত্রীর দফতর বা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। উল্লেখ্য, আজ, শুক্রবার বিজেপির কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে কলকাতায়।
- Related topics -
- দেশ
- রাজ্য
- মন্ত্রীমহল
- কেন্দ্রীয় মন্ত্রী
- বিজেপি
- বিজেপি কর্মী
- বিজেপি প্রার্থী
- শুভেন্দু অধিকারী
- পশ্চিমবঙ্গ


