Teacher Recruitment | একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ!

Tuesday, August 11 2026, 9:47 am
Teacher Recruitment | একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ!
highlightKey Highlights

১২,১৩ এবং ১৭ অগস্ট যাচাই পর্ব চলার কথা ছিল তা আপাতত স্থগিত রাখা হয়েছে।


স্থগিত হয়ে গেল একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। সুপ্রিম কোর্টের ডেডলাইন ছিল ৩১ অগস্টের মধ্যে নিয়োগ শেষ করতে হবে। কিন্তু একাদশ দ্বাদশ স্তরের শিক্ষক পদ প্রার্থীদের নথি যাচাই আপাতত স্থগিত রেখেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। ফলত আটকে গেল সেই প্রক্রিয়া। তৃণমূল জমানায় নিয়োগ দুর্নীতির জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছিল ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি প্রক্রিয়া। নতুন করে পরীক্ষায় বসেন তাঁরা। যতদিন না নিয়োগ প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন শিক্ষকরা বেতন পাবেন বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। ৩১ অগস্ট পর্যন্ত রয়েছে এই বেতন মেলার মেয়াদ। অন্যদিকে, শিক্ষাকর্মীরা এখনও বেতন পাচ্ছেন না। তাই ৩১ অগস্টের মধ্যে যদি নিয়োগ শেষ না করা যায়, তাহলে স্বাভাবিকভাবেই শিক্ষকরা পাবেন না বেতন। তবে, সোমবার হঠাৎই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয় একাদশ দ্বাদশ স্তরের শিক্ষক পদ প্রার্থীদের নথি যাচাই আপাতত স্থগিত। সেখানে লেখা হয়েছে, ১২,১৩ এবং ১৭ অগস্ট যাচাই পর্ব চলার কথা ছিল তা আপাতত স্থগিত রাখা হয়েছে। অনগ্রসর শ্রেণি কল্যাণ বিভাগের ৭ অগস্টের নির্দেশিকা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File