WB Assembly New Bill | 'বেআইনি আয়ের উৎস' থেকে 'সম্পত্তি দখল'! 'গুণ্ডাদমনে' নয়া বিল আনছে বিজেপি সরকার
Thursday, June 25 2026, 5:09 pm

Key Highlightsমুখ্যমন্ত্রী বলেছেন, “কোনও চোরকে ছাড়া হবে না। আমরা শপথ নিয়েছি, কোনও চোর জেলের বাইরে থাকবে না। অনেকে ভাবছেন জেলে গিয়ে, ২ মাস জামিনে বেরিয়ে এলাম। তা হবে না। বিল আনছি। সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করে অকশন করব।”
আগামী সোমবার একদিনের জন্য বিশেষ অধিবেশন ডাকা হয়েছে রাজ্য বিধানসভায়। সেদিন দুর্নীতি দমনে নয়া বিল আনছে রাজ্যের বিজেপি সরকার। গুন্ডামি, ঘুষ নিয়ে বেআইনি সম্পত্তিকে আইনি বানানোর মতো অপরাধকে সামনে রেখে এই বিল তৈরি হয়েছে। এই বিল অনুযায়ী ন্যায় সংহিতা অনুযায়ী আইনের সমস্ত ধারা প্রয়োগ করা হবে। গুন্ডামি নিয়ে কড়া পদক্ষেপ করতে ‘গুণ্ডা’ শব্দকে বিলের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। শাস্তি হিসেবে ৭ বছরের কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে। রাজ্য সরকারি, কেন্দ্র সরকারি, বেসরকারি সবরকম সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তি বাজেয়াপ্ত সংক্রান্ত ইস্যু বা শাস্তিও থাকবে ওই বিলে।
- Related topics -
- রাজ্য
- শুভেন্দু অধিকারী
- পশ্চিমবঙ্গ
- পশ্চিমবঙ্গ সরকার
- দুর্নীতি


