West Bengal Assembly Elections 2026 | প্রথম দফার ভোটের হারে কিস্তিমাত মহিলাদের! ভোট দিলেন কজন তৃতীয় লিঙ্গের ভোটার?

Saturday, April 25 2026, 3:50 pm
West Bengal Assembly Elections 2026 | প্রথম দফার ভোটের হারে কিস্তিমাত মহিলাদের! ভোট দিলেন কজন তৃতীয় লিঙ্গের ভোটার?
highlightKey Highlights

প্রথম দফায় মোট ভোটদান করেছেন ৩,৩৬,২২,১৬৮ জন৷ মহিলা ভোট সবচেয়ে বেশি পড়েছে মুর্শিদাবাদে৷ এই জেলায় মহিলা ভোট ২৩৩৫১৯০ সংখ্যক৷


গত বৃহস্পতিবার প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে প্রথম দফার ভোটে মহিলা ভোটার– ১,৬৫,৪০,০৬৫ জন, পুরুষ ভোটার ১,৭০,৮১,৮৪৯ জন। সবচেয়ে বেশি মহিলা ভোট পড়েছে মুর্শিদাবাদে। এই জেলায় মহিলা ভোট ২৩৩৫১৯০ সংখ্যক। প্রথম দফায় মোট ১৪৭৮ জন প্রার্থীর মধ্যে পুরুষ প্রার্থীর সংখ্যা ১৩১১ জন এবং মহিলা প্রার্থী ১৬৭ জন। প্রথম দফার নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন। এর মধ্যে মহিলা ভোটার ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। ৪৬৫ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File