WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

WB Assembly Elections 2026 | ভোট পরবর্তী হিংসায় কড়া ব্যবস্থা, একাধিক নির্দেশ দিলো নির্বাচন কমিশন!

Wednesday, May 6 2026, 4:16 am
WB Assembly Elections 2026 | ভোট পরবর্তী হিংসায় কড়া ব্যবস্থা, একাধিক নির্দেশ দিলো নির্বাচন কমিশন!
highlightKey Highlights

পশ্চিমবঙ্গে যারা হিংসা ও ভাঙচুর করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার।


ভোটপর্ব নির্বিঘ্নে মিটলেও রাজ্যে নির্বাচন পরবর্তী হিংসা জারি হয়েছে। এই পরিস্থিতিতে একগুচ্ছ নির্দেশ জারি মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমারের। রাজ্যের মুখ্য সচিব, ডিজিপি, কলকাতা পুলিশ কমিশনার এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ডিজি সহ সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার এবং পুলিশ অফিসারদের রাজ্যের সমস্ত জেলায় অবিরাম টহলে দিতে নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিক। বঙ্গে যারা হিংসা এবং ভাঙচুর চালাচ্ছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হবে বলেও জানানো হয়েছে নির্বাচন কমিশনের তরফে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File