West Bengal Assembly Election | বঙ্গে নির্বাচনী কড়াকড়ি, দ্বিতীয় দফায় রাজ্যে মোতায়েন ৩৮,২৯৭ পুলিশকর্মী!

Tuesday, April 21 2026, 1:45 pm
West Bengal Assembly Election | বঙ্গে নির্বাচনী কড়াকড়ি, দ্বিতীয় দফায় রাজ্যে মোতায়েন ৩৮,২৯৭ পুলিশকর্মী!
highlightKey Highlights

শুধু রাজ্য পুলিশ নয়, থাকবে কেন্দ্রীয় বাহিনীও। কমিশন সূত্রে খবর, প্রায় আড়াই হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দ্বিতীয় দফার নির্বাচনে মোতায়েন থাকবে।


২৯ এপ্রিল দ্বিতীয় দফায় কলকাতা সহ একাধিক গুরুত্বপূর্ণ আসনে নির্বাচন। লালবাজারের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে আগামী ২৯ এপ্রিল অর্থাৎ দ্বিতীয় দফায় রাজ্যে ৩৮,২৯৭ জন পুলিশকর্মীকে মোতায়েন করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, বারাসত, বারাকপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, সুন্দরবন, হাওড়া রুরাল, কৃষ্ণনগর, রানাঘাট, হুগলি রুরাল, পূর্ব বর্ধমান সহ একাধিক জেলায় এই বাহিনীকে মোতায়েন করা হবে। বিধাননগর, হাওড়া ও চন্দননগর পুলিশ কমিশনারেট এবং আসানসোল দুর্গাপুর এলাকাগুলিকে কেন্দ্র করেও রাজ্য পুলিশের নিরাপত্তাবলয় থাকবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File