West Bengal Assembly Election | নির্বাচনী অশান্তি রুখতে প্রথম দফার ভোটে মোতায়েন ২,১৯৩টি ‘কুইক রেসপন্স টিম’!

Sunday, April 19 2026, 5:22 pm
West Bengal Assembly Election | নির্বাচনী অশান্তি রুখতে প্রথম দফার ভোটে মোতায়েন ২,১৯৩টি ‘কুইক রেসপন্স টিম’!
highlightKey Highlights

জানা যাচ্ছে, প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রের জন্য থাকছে মোট ২,১৯৩টি ‘কুইক রেসপন্স টিম’।


রাজ্যে ২৩ তারিখ মোট ১৫২ আসনে ভোটগ্রহণ শুরু। নির্বাচন শান্তিপূর্ণ করতে জেলায় জেলায় ‘কুইক রেসপন্স টিম’ মোতায়েন কমিশনের। প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রের জন্য থাকছে মোট ২,১৯৩টি ‘কুইক রেসপন্স টিম’। সবথেকে বেশি থাকবে মুর্শিদাবাদ জেলায়। সবথেকে বেশি কিউআরটি টিম মোতায়েন হবে মুর্শিদাবাদ জেলায়, ২৮৮টি। টিমের গাড়িতে রাজ্য পুলিশের একজন করে এসআই কিংবা এএসআই পুলিশকর্মী এবং চার থেকে ছ’জন কেন্দ্রীয় বাহিনী থাকবে। কোনও অশান্তি কিংবা বুথ দখলের অভিযোগ এলেই দ্রুত সেই বুথে কিউআরটি টিম পৌঁছে যাবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File