West Bengal Assembly Election | ৪৭ প্রার্থীর মনোনয়ন বাতিল! নন্দীগ্রামে ভোটে লড়ছে ১১ জন, বঙ্গে লড়াইয়ে কজন?
Friday, April 10 2026, 5:51 pm

Key Highlightsপ্রথম দফার ভোটে লড়াইয়ের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন মোট ১৫২৫ জন। স্ক্রুটিনির পর বাদ পড়েছেন ৪৭ জন।
আগামী ২৩ এপ্রিল উত্তরবঙ্গ, জঙ্গলমহল সহ বাংলার ১৫২টি আসনে ভোটগ্রহণ পর্ব শুরু হচ্ছে। শুক্রবার স্ক্রুটিনির কাজ শেষ করে প্রথম দফার প্রার্থী সংখ্যা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, প্রথম দফার ভোটে লড়াইয়ের জন্য মোট ১৫২৫ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। স্ক্রুটিনির পর ৪৭ জন বাদ পড়েছেন। বর্তমানে ১৫২ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৪৭৮ জন। সবথেকে বেশি প্রার্থী রয়েছে উত্তর দিনাজপুরের করণদিঘি আসনে। ওই জেলায় লড়বেন মোট ১৫ জন। মাথাভাঙা, ধূপগুড়ি, রায়গঞ্জ, রতুয়া, রানিনগর, দুর্গাপুর পশ্চিম ইত্যাদি কয়েকটি কেন্দ্রে প্রার্থী রয়েছে ১৪ জন করে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- নির্বাচনের ফলাফল
- বিধানসভা নির্বাচন
- উত্তরবঙ্গ


