West Bengal Assembly Election | শনির রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের, রবিতেই খুলছে ট্রাইবুনাল, কীভাবে আবেদন করবেন?

Sunday, March 29 2026, 5:26 am
West Bengal Assembly Election | শনির রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের, রবিতেই খুলছে ট্রাইবুনাল, কীভাবে আবেদন করবেন?
highlightKey Highlights

সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা আজ, রবিবার থেকেই এই ট্রাইবুনালে আবেদন করতে পারবেন।


বঙ্গে জোরকদমে চলছে বিধানসভা ভোটের তোড়জোড়। শনিবার রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করলো কমিশন। তৃতীয় অতিরিক্ত তালিকায় আরও দুই লক্ষের বেশি নাম যুক্ত হয়েছে বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে ট্রাইবুনাল পোর্টাল চালু করা হয়েছে। রবিবার থেকেই এই ট্রাইবুনালে আবেদন করতে পারবেন সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যাওয়া ভোটাররা। ইলেকশন কমিশনের ওয়েবসাইট eci.gov.in গিয়ে, Submit Appeal for Individuals (Under Adjudication অপশনে ক্লিক করতে হবে। মোবাইল নম্বর বা এপিক নম্বর দিয়ে লগ ইন করে, নাম বাদ পড়া ভোটারের এপিক তথ্য দিয়ে আবেদন করতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File