WB Assembly Election | ভোটের দুদিন আগে থেকে বন্ধ বাইক! কমিশনের কড়াকড়িতে মাথায় হাত ক্যাবচালক-ডেলিভারি বয়দের!
Tuesday, April 21 2026, 3:00 pm

Key Highlightsকমিশনের তরফে একটি নির্দেশিকা প্রকাশ করে জানানো হয়েছে, বাংলায় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও হিংসামুক্ত করতে বিঘ্ন রোধে রাজ্যজুড়ে বাইক ব্যবহারে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে।
রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে একগুচ্ছ নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও হিংসামুক্ত নির্বাচনের জন্যে রাজ্যজুড়ে বাইক ব্যবহারে একাধিক বিধিনিষেধ জারি করা হয়েছে। নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চালানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোটরসাইকেলে পিলিয়ন রাইডার (যারা বাইকের পিছনে বসেন) নেওয়া যাবে না। শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত প্রয়োজন বা পারিবারিক অনুষ্ঠানের ক্ষেত্রে এই নির্দেশে কড়াকড়ি থাকছে না।
- Related topics -
- শহর কলকাতা
- রাজ্য
- westbengal
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন
- র্যাপিডো বাইক
- অ্যাপ-বাইক চালক
- মোটর বাইক
- বাইক আরোহী
- ই-বাইক


