WB Election Repoll 2026 | শনির সাতসকালে মগরাহাট-ডায়মন্ড হারবারে চলছে পুনর্নির্বাচন, ফের ভোট দিচ্ছেন সাধারণ জনগণ

Saturday, May 2 2026, 4:43 am
WB Election Repoll 2026 | শনির সাতসকালে মগরাহাট-ডায়মন্ড হারবারে চলছে পুনর্নির্বাচন, ফের ভোট দিচ্ছেন সাধারণ জনগণ
highlightKey Highlights

শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটাভুটি। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে চলছে ভোটদান পর্ব।


শনিবার সকাল ৭টা থেকে দুই বিধানসভার ১৫টি বুথে পুননির্বাচন শুরু হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে মগরাহাট পশ্চিমের ১১টি এবং ডায়মন্ড হারবারের ৪টি বুথে চলছে ভোটগ্রহণ। এখনও অবধি কোনো অশান্তির খবর পাওয়া যায়নি। কমিশন সূত্রে খবর, বুধবার অর্থাৎ দ্বিতীয় দফার ভোট মিটতেই ৩২টি অভিযোগ জমা পড়ে ফলতা থেকে। কোথাও ইভিএমে টেপ লাগিয়ে দেওয়া, আতর লাগিয়ে দেওয়া বা ক্যামেরায় রুমাল চাপা দেওয়ার অভিযোগ আসে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মগরাহাটের এবং ডায়মন্ড হারবারের ফের ভোটাভুটির সিদ্ধান্ত কমিশনের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File