WB Election 2026 | ভরসন্ধ্যায়ও বুথে বুথে লম্বা লাইন, ভোটদানের হারে তামিলনাড়ুকে টেক্কা বাংলার

Thursday, April 23 2026, 4:16 pm
WB Election 2026 | ভরসন্ধ্যায়ও বুথে বুথে লম্বা লাইন, ভোটদানের হারে তামিলনাড়ুকে টেক্কা বাংলার
highlightKey Highlights

সন্ধ্যা পেরিয়ে গেলেও রাজগঞ্জ, হাসিমারা, মাদারিহাট-সহ বেশ কয়েকটি বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন৷


সন্ধ্যা ৬ টাতেই রাজ্যে প্রথম দফার নির্বাচন ৯০ শতাংশ ছাড়িয়েছে। ভরসন্ধ্যাতেও রাজগঞ্জ, হাসিমারা, মাদারিহাট-সহ বেশ কয়েকটি বুথের বাইরে এখনও ভোটারদের লম্বা লাইন রয়েছে। সূত্রের খবর, রাজগঞ্জ বিধানসভার ১৮/৪ ললিতাবাড়ী, নিম্ন বুনিয়াদি বিদ্যালয় মান্তাধারি গ্ৰাম পঞ্চায়েত, কালচিনির ওল্ড হাসিমারার একটি বুথে ভোট চলছে। আলিপুরদুয়ার গোবিন্দ স্কুলেও চলছে ভোটগ্রহণ প্রক্রিয়া। রিপোর্ট অনুযায়ী, সন্ধ্যা ৬ টা পর্যন্ত প্রথম দফার ভোটে বাংলার ভোটের হার ৯১.৪০%৷ তামিলনাড়ুতে ভোটের হার ৮৪.৩৫%।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File