West bengal Assembly Election 2026 | নেই কোনো মৃত্যুর খবর, উদ্ধার হয়নি বোমাও! বাংলায় দু-দফার ভোটে সন্তুষ্ট কমিশন
Thursday, April 30 2026, 3:56 am

Key Highlightsভোট শুরুর অনেক আগেই আস্থা জোগাতে বঙ্গে হাজির করানো হয়েছিল কেন্দ্রীয় বাহিনীকে। আর তার ফল মিলল ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল হাতে নাতে।
রাজ্যে শেষ হয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বাংলায় মোট ভোট পড়েছে ৯২.৫৬ শতাংশ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন,”স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে প্রথম ও দ্বিতীয় দফা, দুই পর্যায়েই সর্বোচ্চ ভোটদানের হার।” রিপোর্ট অনুযায়ী এবার ২ দফার ভোটেই কোনও মৃত্যুর ঘটনা নেই, উদ্ধার হয়নি কোনো বোমাও! সিইও মনোজ আগরওয়াল বলেন, “দুই দফাতেই শান্তিপূর্ণ ভোট হয়েছে সাত-আট দফার থেকে। কোনও মৃত্যু হয়নি। বড়সড় কোনও গণ্ডগোল হয়নি। ছোটখাটো তো সব জায়গায় হয়। তবে, এবার পশ্চিমবঙ্গ দেখিয়ে দিয়েছে।”
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন
- নির্বাচন কমিশন
- শহর কলকাতা


