West Bengal Assembly Election 2026 | অশান্তি এড়াতে ‘সিল’ করা হলো ভারত-বাংলাদেশ সীমান্ত, স্তব্ধ আন্তর্জাতিক বাণিজ্যও
Tuesday, April 28 2026, 3:54 pm

Key Highlightsপ্রশাসনের নির্দেশে বন্ধ রয়েছে সীমান্ত বাণিজ্য। বন্দর সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত পর্যন্ত সীমান্ত বাণিজ্য বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। আগামীকাল দক্ষিণবঙ্গের মোট ১৪২টি কেন্দ্রে নির্বাচন হবে। পেট্রাপোল বন্দর সূত্রে খবর, অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করাতে ‘সিল’ করে দেওয়া হল ভারত-বাংলাদেশ সীমান্ত। প্রশাসনের নির্দেশে বুধবার রাত পর্যন্ত সীমান্ত বাণিজ্য বন্ধ রাখা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই পেট্রাপোল বন্দরে বন্ধ রয়েছে দোকানপাট, ব্যবসা-বাণিজ্য, মুদ্রা বিনিময় কেন্দ্রগুলিও। এ রাজ্যের যে সমস্ত বাসিন্দারা বাংলাদেশে বিভিন্ন প্রয়োজনে গিয়েছিলেন তাঁরাও ফিরে আসছেন।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- বিধানসভা নির্বাচন
- নির্বাচনের ফলাফল
- অন্তর্বর্তী সরকার বাংলাদেশ
- বাংলাদেশ
- ভারত-বাংলাদেশ
- বাংলাদেশ পুলিশ
- ভারত
- স্থল সীমান্ত আইন


