West Bengal Assembly Election 2026 | তৃণমূল নেতাদের আবেদন খারিজ, নন্দীগ্রামের ঘটনায় NIA তদন্তের হস্তক্ষেপে না হাই কোর্টের

Thursday, April 23 2026, 2:04 pm
West Bengal Assembly Election 2026 | তৃণমূল নেতাদের আবেদন খারিজ, নন্দীগ্রামের ঘটনায় NIA তদন্তের হস্তক্ষেপে না হাই কোর্টের
highlightKey Highlights

গ্রেপ্তারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন শঙ্কু নায়েক সহ ৪ তৃণমূল নেতা। বৃহস্পতিবার সেই চার জনের আবেদন খারিজ করল হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত।


২০২৪ সালের ৮ ডিসেম্বর নন্দীগ্রামের সমবায় ভোটকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি এবং বোমাবাজি হয়। এই ঘটনায় ৪৩ জনের নামে অভিযোগ জমা পড়ে। হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে শেখ সুফিয়ান, আবু তাহের, শঙ্কু নায়েক সহ দাপুটে তৃণমূল নেতাদের নোটিস পাঠায় এনআইএ। গ্রেপ্তারি এড়াতে অন্তবর্তী স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন শঙ্কু নায়েক সহ ৪ তৃণমূল নেতা। বৃহস্পতিতে তাঁদের আবেদন খারিজ করেছেন হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। NIA-র তদন্তে হস্তক্ষেপ করতে রাজি নয় আদালত।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File