Bengal Election 2026 | কেমন চলছে বাংলার ভোট? পরিদর্শনে বিদেশিরা, কোন কোন দেশ থেকে এলেন প্রতিনিধিরা?
Thursday, April 23 2026, 6:08 am

Key Highlightsউৎসবের আমেজ, নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং প্রক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখতে শিলিগুড়ি কলেজের ডিসিআরসি অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া কেন্দ্র পরিদর্শন করেন বিদেশিরা।
বঙ্গে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। এবার বাংলার ভোটের গতিপ্রকৃতি দেখতে উত্তরবঙ্গে বিদেশিরা। নামিবিয়া, জর্জিয়া, নেপাল, ফিলিপিন্স, সুইজারল্যান্ড এবং কেনিয়া— এই ছয়টি দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল আইডিয়া’ মিলিয়ে মোট ১৩ জন প্রতিনিধি এসেছেন বঙ্গে। শিলিগুড়ি কলেজের ডিসিআরসি অর্থাৎ নির্বাচন প্রক্রিয়া কেন্দ্র পরিদর্শন করেন তাঁরা। সেন্টারে ঢুকে প্রশাসনিক কর্তা ও ভোটকর্মীদের অভিজ্ঞতাও শুনে নেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নির্বাচন কমিশনের ডেপুটি ডিরেক্টর অপূর্ব কুমার সিং বলেন, “ উৎসবের মেজাজ এবং ভারতীয় নির্বাচন ব্যবস্থার বিশাল কর্মযজ্ঞ প্রত্যক্ষ করতেই বিদেশের প্রতিনিধিরা এখানে এসেছেন। বৃহস্পতিবারও তারা আসবেন ও সম্পূর্ণ ব্যবস্থা দেখবেন।”


