WB Assembly Election 2026 | কমিশনের নির্দেশে 'না', বাইক চলাচলে নিষেধাজ্ঞা খারিজ হাইকোর্টের!
Saturday, April 25 2026, 3:11 am

Key Highlightsভোটের আগের দিন সন্ধ্যা ছটা থেকে অর্থাৎ ১২ ঘণ্টা আগে থেকে এই বিধি কার্যকর হবে। তবে ভোটের দিন সকাল থেকে পারিবারিক কাজে বা কর্মক্ষেত্রে যাওয়ার জন্য ব্যক্তিগত বাইক ব্যবহার করা যাবে।
ভোটের আগে বাইক চলাচলে নিষেধাজ্ঞা ও নিয়ন্ত্রণ নিয়ে কমিশনের নোটিসে নয়া নির্দেশ হাই কোর্টের। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও ভোটের ৭২ ঘণ্টা আগে থেকে ব্যক্তিগত বাইক ব্যবহারে নির্বাচন কমিশনের দেওয়া নিষেধাজ্ঞা খারিজ করলেন। তিনি জানিয়েছেন ভোটের ৭২ ঘণ্টা আগে নয়, ভোটগ্রহণের আগের দিন সন্ধ্যা ৬টা থেকে অর্থাৎ ভোটের মাত্র ১২ ঘণ্টা আগে থেকেই এই বিধি কার্যকর থাকবে। শুধু চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা, পারিবারিক অনুষ্ঠান, স্কুলগামী ছাত্রছাত্রীদের আনা-নেওয়া পারিবারিক অনুষ্ঠান ইত্যাদির ক্ষেত্রে ছাড় রয়েছে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- নির্বাচন কমিশনার
- নির্বাচন কমিশন
- বিধানসভা নির্বাচন
- কলকাতা হাইকোর্ট
- হাইকোর্ট
- মোটর বাইক
- বাইক আরোহী
- ই-বাইক
- নির্বাচনের ফলাফল


