WB নির্বাচন ২০২৬TMC83BJP204LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল

West Bengal Assembly Election 2026 | রাজ্যে গেরুয়া ঝড়, পার্টি অফিসে রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশ শমীকের!

Monday, May 4 2026, 11:04 am
West Bengal Assembly Election 2026 | রাজ্যে গেরুয়া ঝড়, পার্টি অফিসে রবীন্দ্রসঙ্গীত বাজানোর নির্দেশ শমীকের!
highlightKey Highlights

কলকাতায় রাজ্য বিজেপির কার্যালয়ে কর্মী-নেতারা আনন্দে উদ্বেল। মিষ্টিমুখ চলছে। শুধু তাই নয়, পার্টি অফিসে বাজছে রবীন্দ্রসঙ্গীত। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন বলে খবর।


ভোটের ফলাফলের ট্রেন্ডের শুরুতেই দেখা যাচ্ছিল বিজেপির দাপট। শেষবেলাতেও ছবিটা কিছুমাত্র বদলালো না। পর পর পরাজয়ের দিকে এগোচ্ছেন তৃণমূল কংগ্রেস সরকারের একের পর এক মন্ত্রী। রাজ্যজুড়ে ছড়িয়ে পড়ছে গেরুয়া শিবিরের আধিপত্য। ঢালাও মিষ্টিমুখ করছেন কলকাতায় রাজ্য বিজেপির কার্যালয়ে নেতা কর্মীরা। ভোটের ফলাফলের জয়ের কাটা বিজেপির দিকে ঝুঁকতেই বিজেপির পার্টি অফিস থেকে ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীতের সুর। সূত্রের খবর, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই নির্দেশ দিয়েছেন। ভোটের ফল ঘোষণার পর ডিজে বাজানোর আশ্বাস দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা রবীন্দ্রসঙ্গীতে ভরসা বিজেপির।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File