Joyjit Benerjee | পথ দুর্ঘটনার কবলে টলিউডের পরিচিত অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়!

Thursday, August 20 2026, 8:05 am
Joyjit Benerjee | পথ দুর্ঘটনার কবলে টলিউডের পরিচিত অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়!
highlightKey Highlights

টালিগঞ্জ করুণাময়ী ব্রিজ থেকে হরিদেবপুরের দিকে নামার মুখে তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি দ্রুতগতির লরি।


কলকাতার রাস্তায় পথ দুর্ঘটনার কবলে পড়লেন টলিউডের পরিচিত অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, টালিগঞ্জ করুণাময়ী ব্রিজ থেকে হরিদেবপুরের দিকে নামার মুখে তাঁর গাড়িতে সজোরে ধাক্কা মারে একটি দ্রুতগতির লরি। ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।সমাজমাধ্যমের পোস্টে দুর্ঘটনার মুহূর্ত তুলে ধরে অভিনেতা জয়জিতের দাবি, তাঁর গাড়ির চালক নিয়ম মেনেই গাড়ি চালাচ্ছিলেন। তাঁর কথায়, “আমার গাড়ির সারথি সঠিক ভাবেই গাড়ি চালাচ্ছিলেন। গাড়ির ডানদিকটা ক্ষতিগ্রস্ত হল লরির ধাক্কায়।” লরিচালকের অবস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করে অভিনেতা অভিযোগ করেন, “লরির সারথি সুস্থ ছিলেন না তাঁর ফাঁকা রাস্তায় বেসামাল গাড়ি চালানোতে বোঝা গেল।” দুর্ঘটনার পরই হরিদেবপুর থানার দ্বারস্থ হন অভিনেতা। তাঁর অভিযোগ, “হরিদেবপুর থানা MCR করে ছেড়ে দিল।” সিসিটিভি ফুটেজ খতিয়ে না দেখার দাবি তুলে তিনি লেখেন, “CCTV-তে মোড়া শহরে আশা করেছিলাম তারা CCTV ফুটেজ দেখে লরিটি চিহ্নিত করতে চেষ্টা করবে। চেষ্টার কোনও তৎপরতা চোখে পড়ল না সেই সময়। তৎপর হলে তাতে একটু সাবধান থাকা যেত আরকি।” 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File