Weather Update | দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি, উত্তরে রয়েছে দুর্যোগ!

Monday, June 8 2026, 12:56 pm
Weather Update | দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি, উত্তরে রয়েছে দুর্যোগ!
highlightKey Highlights

রবিবার কালবৈশাখীতে কিছুটা স্বস্তি মিললেও, সোমবার সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী।


রবিবার কালবৈশাখীতে কিছুটা স্বস্তি মিললেও, সোমবার সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,বঙ্গোপসাগর থেকে হু হু করে জলীয় বাষ্প ঢোকার কারণে সোমবার সকাল থেকেই আকাশ মেঘলা এবং ভ্যাপসা গরম। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি। বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মেদিনীপুরের বেশ কিছু এলাকায় আজ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। কলকাতাতেও সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টি হতে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গে আগামী ৭ দিন ভারী বৃষ্টি চলবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File