Weather Update | বিকেল হতেই কালো মেঘে ঢাকলো আকাশ, কালবৈশাখীর রেড অ্যালার্ট জারি জেলায় জেলায়
Tuesday, April 7 2026, 1:23 pm

Key Highlightsঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির দাপট বাড়বে বুধবারও।
সোমবার রাতে প্রবল-ঝড় বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজও তার ব্যতিক্রম নেই। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখী বইতে পারে। লাল সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা অঞ্চলে। দ্রুতগতিতে কমছে শহরের স্বাভাবিক তাপমাত্রা। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহাওয়া দফতর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহবিদ
- শহর কলকাতা
- পশ্চিমবঙ্গ সরকার
- পশ্চিমবঙ্গ
- বৃষ্টিপাত


