Weather Update | উত্তাল বঙ্গোপসাগর, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ, বঙ্গে জারি রেড অ্যালার্ট
Friday, July 3 2026, 5:32 am

Key Highlightsভোর থেকেই বেশ কিছু জায়গায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। তবে উপকূলবর্তী এলাকায় নিম্নচাপের প্রভাবে হতে পারে ভারী বৃষ্টি।
সাগরে নিম্নচাপের জের। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় জলস্ফীতি বেড়ে সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের সতর্ক করতে নদীপথে ইতিমধ্যেই মাইকিং শুরু করেছে সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। তাঁদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। যত দ্রুত সম্ভব সাগরে থাকা মৎস্যজীবীদের বন্দরে ফিরে আসতে বলা হয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- ঘূর্ণিঝড়
- ভয়ঙ্কর ঝড়
- পশ্চিমবঙ্গ


