Weather Update | ছট উৎসবের মাঝেই দেশজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, ১৬ রাজ্যে জারি অ্যালার্ট!

Saturday, November 14 2026, 5:09 pm
Weather Update | ছট উৎসবের মাঝেই দেশজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, ১৬ রাজ্যে জারি অ্যালার্ট!
highlightKey Highlights

জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে উত্তরাখণ্ড এবং রাজস্থান পর্যন্ত ‘ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স’ বা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও দেখা যাবে। এছাড়া, দক্ষিণ ভারতের কিছু রাজ্যেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


১৫ নভেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বর্তমানে বঙ্গোপসাগরে বর্তমানে ওয়েদার সিস্টেমটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১৫ নভেম্বর পশ্চিম হিমালয় অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং অধিক উচ্চতাসম্পন্ন এলাকাগুলোতে তুষারপাত হতে পারে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড় ও দিল্লিতে হালকা বৃষ্টিপাত হতে পারে। রাজস্থানে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ১৫ নভেম্বর পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত বা শক্তিশালী ঝড়ের কোনও সুনির্দিষ্ট সতর্কতা নেই। দিনের বেলা আবহাওয়া উষ্ণ থাকতে পারে এবং রাতের বেলা আবহাওয়া তুলনামূলক আরামদায়ক হতে পারে। ১৫ নভেম্বর বিহারে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের কোনও পূর্বাভাস নেই। ছটপুজোয় পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে সে রাজ্যে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File