Weather Update | নিম্নচাপের ফাঁড়া কাটলেও বৃষ্টি থেকে মুক্তি মিলছে না এখনই, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট

Saturday, August 1 2026, 3:13 am
Weather Update | নিম্নচাপের ফাঁড়া কাটলেও বৃষ্টি থেকে মুক্তি মিলছে না এখনই, একনজরে কলকাতার আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। তবে মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আজ, ১লা আগস্ট, শনিবার শহর সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মূলত মেঘলা আকাশ থাকবে। দিনভর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ থেকে সোমবার অবধি বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে ঝিরঝিরে বৃষ্টি কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে শহরে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File