Weather Update | নিম্নচাপের জের, দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, একনজরে আজকের আবহাওয়া আপডেট
Thursday, September 3 2026, 2:51 am

Key Highlightsআগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী (৭–১১ সেমি) থেকে অতি ভারী (৭–২০ সেমি) বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ ৩রা সেপ্টেম্বর, বৃহস্পতিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার কলকাতার আকাশ মেঘলা থাকবে। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে আদ্রতা এবং ভ্যাপসা গরম কমার সম্ভাবনা নেই। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- শহর কলকাতা
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- বৃষ্টিপাত


