Weather Update | শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, সোমে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

Monday, July 27 2026, 2:55 am
Weather Update | শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, সোমে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা
highlightKey Highlights

সোমবার দিনের আকাশ মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


আজ, ২৭শে জুলাই, সোমবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকায় সাধারণত আকাশ মেঘলা থাকবে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ এবং আগামিকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি পুরুলিয়া ও ঝাড়গ্রামে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । বুধবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমলেও দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File