Weather Update | ঝুপ করে ঠান্ডা পড়ল রাজ্যে, একনজরে বঙ্গের আজকের আবহাওয়া আপডেট

Thursday, November 26 2026, 3:25 am
Weather Update | ঝুপ করে ঠান্ডা পড়ল রাজ্যে, একনজরে বঙ্গের আজকের আবহাওয়া আপডেট
highlightKey Highlights

সর্বনিম্ন তাপমাত্রার পারদ ইতিমধ্যে কুড়ির নিচে ঢুকে পড়েছে। আগামী দুদিনের মধ্যে আরও দুই থেকে তিন ডিগ্রি কমবে।


নভেম্বরেই শীতের আমেজ রাজ্যে। আজ ২৬শে নভেম্বর বৃহস্পতিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আজকের বাংলা সংবাদ অনুযায়ী, আগামী দুদিনের মধ্যে আরও দুই থেকে তিন ডিগ্রি কমবে সর্বনিম্ন তাপমাত্রা। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। মনোরম আবহাওয়া শহর ও সংলগ্ন জেলাগুলিতে। মোটামুটি সকাল থেকেই পরিষ্কার রয়েছে আকাশ। যদিও ভোরের দিকে শহরের খোলা জায়গাগুলিতে কুয়াশার দেখা মিলেছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও বৃহস্পতিবার আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং দুই বর্ধমানে রোদের দেখা মিলবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File