Weather Update | ষষ্ঠীতে দিনভর ঘোরার প্ল্যান? একনজরে দেখে নিন আজকের আবহাওয়া
Friday, October 16 2026, 3:24 am

Key Highlightsআলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ দুর্গাপুজোর মহাষষ্ঠী। আজ ১৬ই আগস্ট, শুক্রবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিন কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা নেই। সপ্তমীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে অষ্টমী থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে।
- Related topics -
- আবহাওয়া
- আবহবিদ
- আবহাওয়া দফতর
- আলিপুর আবহাওয়া দপ্তর
- আবহাওয়া আপডেট
- আবহাওয়া দফতর
- সর্বোচ্চ তাপমাত্রা
- তাপমাত্রা
- সর্বনিম্ন তাপমাত্রা
- শহর কলকাতা
- দুর্গাপুজো
- বৃষ্টিপাত
- পশ্চিমবঙ্গ


