Weather Update | কলকাতা সহ দক্ষিণবঙ্গে জারি বৃষ্টির সতর্কতা, ভিজবে কোন কোন জেলা?

Friday, October 9 2026, 3:56 am
Weather Update | কলকাতা সহ দক্ষিণবঙ্গে জারি বৃষ্টির সতর্কতা, ভিজবে কোন কোন জেলা?
highlightKey Highlights

কলকাতায় এ দিন আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।


আজ শুক্রবার, ৯ই অক্টোবর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদ জেলার দু-একটি জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ-বৃষ্টি এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া-সহ বজ্রবিদ্যুৎ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখনই বর্ষা বিদায় হচ্ছে না রাজ্যে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File